বিটি ছানা বিটি ছানা
কিসের অত শখ
চলে যাবেক তো শশুর ঘরে
বলে সকল লোক
ভালো স্কুলে পড়লেও সেই
তো রাঁধাবাটা কাজ
দরকার নাই বই পড়ার
দিদিমনির সাজ
বিটি ছানা বিটি ছানা
বাহিরে কেনে ঘুরবি তরহা
কোন দিকে কি হয়ে যাবেক
হবি তখন আধ মরা
সব জিনিসে শখ কিসের
মানাই নাই অত
দেখে লোকের চইখ ফুটে যায়
বলে কথা কত
বিটি ছানা বিটি ছানা
হামরা বিটি ছানা
কে বলেছে সকল কাজে
হামদের আছে মানা
মন ভরা স্বপ্ন গিলায় জমেছে
আজ পাটুয়ারির ধুলা
চাপে পড়ে জীবনটা যেমন
হয়েছে দু-চেলা
তবু হামরা দু হাতে
দশ হাতের কাজ করি
সংসার আর ছানা পুনা
সবকে বাঁচাই নিজে মরি
শখের জিনিস শখেই থাকে
জ্বালা জোহতের ভিড়ে
একলা ঘরে কপাট কুনে
চইখের জলটা লুকাই চাঁড়ে
বিটি ছানা হামরা বিটি ছানা
বইলব নাই আর বেশি
কষ্ট যতই হোক হামদের
মুখে থাকে হাসি
