মৌসুমী পরশে নব হরষে মেঘকবি কত ছবি আঁকে।
মিশকালো ঝিল জলে, মীন আর কি হীন হয়ে থাকে?
তারি পাশে তালবন, শালবন, আমবন ছাড়ি।
পাক ভোলা ছোট নদী গতি পেল তারি।।
লতাগাছে বনফুলে সুবাসিত কোণে কোণে।
মৌমাছি তারি টানে ছুটে চলে গুণ গুণে।
মিতাহারা বনপাখি কোন সুরে গায়।
তাই শুনে কিশোরী ভূমিতে লুটায়।
পাল তুলে প্রিয় তার আজি দূর দেশে যায়।
লয়হীন, রাতদিন এই অঝোর ধারায়।
