মহেশনদী গ্রাম পেরিয়ে
শত শত প্ল্যাকার্ড হেঁটে যায় পাঞ্চেত ড্যাম বরাবর —
প্রতিটি অক্ষর যেন
উগরে দেয় ক্ষোভ -আক্রোশ,
ওই তো
দাঁড়িয়ে আছে সামনেই
পাঞ্চেত পাহাড় রাজ সাক্ষী হয়ে।
তারই দেওয়ালে স্লোগানের ধ্বনি
এঁকে যায় শুধু পেটে লাথি মারার ছবি।
আর একটু দূরেই
কান পেতে শোনো —
“টামাক” রেগড়ার শব্দে ফেটে পড়েছে পারবেলিয়া বাজার।
এই যেন দাঁড়িয়ে আছে পাশেই
আগামীর ইতিহাস
লড়াইয়ের ইতিহাস।
