ভখা দুখা গরিব গায়ে পরব তিহার আইলে
বহু বিটি নাচ করে মাদল তালে তালে
গায়ের সুরে মহকে উঠে করম দিনের গান
ইটাই কি আর ভুল করে মন জনম মাটির টান
ডাল তলে পদ্দিপ জ্বাইলে শুয়াইল কাঁকড় বেটা
হলুদ শাড়ি পরে জাওয়া গীতে মাতেছে হামদের গাঁটা
করমু ধর্মুর গল্প কত একাদশীর রাইতে
হুকার দিয়ে শুনছে ছানা গল্প দাদুর সাথে
ফুটফুইটা চাঁদের আলোয় নাচ-গান কত চলে
হাতে ধরে পাতা নাঁচ মাদল তালে তালে
বাপের ঘরে আসেছে বহিন দাদার কত খুশি
ধান গাছিটা টাটকা আনে পান্নার ভাত বাসী
সারনা ধরম হলুদ বসন কুড়মি আদিম জাতি
অভাব জীবনে পরব পার্বনেই তো সুখের সাথী
করম পরব
previous post
