প্ল্যাটফর্ম

চলন্ত ট্রেন হঠাৎ থেমে গেল
এ ওর দিকে মুখ তাকাতাকি
এখানে তো কোন স্টেশন নেই…!
ট্রেন চিরদিনের জন্য থেমে গেল
প্ল্যাটফর্মে গজিয়ে উঠলো ঘাস

চারিপাশে ধর্মের বাতাস …

বিষাক্ত বাতাসে এভাবেই কত কিছু থেমে যায়
না ট্রেন চলে, না জীবন!

You may also like