চলন্ত ট্রেন হঠাৎ থেমে গেল
এ ওর দিকে মুখ তাকাতাকি
এখানে তো কোন স্টেশন নেই…!
ট্রেন চিরদিনের জন্য থেমে গেল
প্ল্যাটফর্মে গজিয়ে উঠলো ঘাস
চারিপাশে ধর্মের বাতাস …
বিষাক্ত বাতাসে এভাবেই কত কিছু থেমে যায়
না ট্রেন চলে, না জীবন!
চলন্ত ট্রেন হঠাৎ থেমে গেল
এ ওর দিকে মুখ তাকাতাকি
এখানে তো কোন স্টেশন নেই…!
ট্রেন চিরদিনের জন্য থেমে গেল
প্ল্যাটফর্মে গজিয়ে উঠলো ঘাস
চারিপাশে ধর্মের বাতাস …
বিষাক্ত বাতাসে এভাবেই কত কিছু থেমে যায়
না ট্রেন চলে, না জীবন!
পশ্চিমবঙ্গের অন্যতম বলিষ্ঠ কবি। 'দেশ,' 'আনন্দবাজার' সহ নানা প্রতিষ্ঠিত পত্রিকায় উনি নিয়মিত লেখালিখি করেন।
